• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > ​উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের অঙ্গীকার: আলোচনার শীর্ষে মেয়র প্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি

​উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের অঙ্গীকার: আলোচনার শীর্ষে মেয়র প্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি

  • বুধবার, ১ জুলাই ২০২৬, ০৯:৫৭
  • ৮৮

---

মো. সাহিদুল ইসলাম শাহীন:-

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর ও দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে নাগরিক অধিকার আদায়, আধুনিক ও নিরাপদ শহর গড়ার প্রত্যয় নিয়ে ব্যপক গণসংযোগ ও আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এ কে এম আতিকুজ্জামান সনি। তিনি একাধারে বেনাপোল ট্রাক মালিক সমিতির সফল সভাপতি এবং বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে ব্যাপক অবদান রেখে চলেছেন।

​৯টি ওয়ার্ডেই জনপ্রিয়তার তুঙ্গে “সনি ভাই”:

নির্বাচনী মাঠ জরিপ ও স্থানীয় সুশীল সমাজের সাথে কথা বলে জানা গেছে, বেনাপোল পৌরসভার ১ থেকে ৯ নম্বর—প্রতিটি ওয়ার্ডেই জনাব এ কে এম আতিকুজ্জামান সনির এক অনন্য গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

​১, ২ ও ৩ নং ওয়ার্ড: এই এলাকার সাধারণ মেহনতি মানুষ, ব্যবসায়ী ও শ্রমিক সমাজের সুখে-দুঃখে পাশে থেকে তিনি আস্থা অর্জন করেছেন।

​৪, ৫ ও ৬ নং ওয়ার্ড: তরুন প্রজন্ম ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে সনি ভাইয়ের দূরদর্শী ভাবনা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

​৭, ৮ ও ৯ নং ওয়ার্ড: প্রবীণ, নারী ও সাধারণ নাগরিকরা মনে করছেন, একটি পরিচ্ছন্ন, সুপেয় পানির সুব্যবস্থা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে তার মতো সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সনি ভাইয়ের মানবিক ও অংশগ্রহণমূলক ইমেজের কারণে তিনি সাধারণ ভোটারদের পছন্দের তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি তার নির্বাচনী উন্নয়ন দর্শনে স্পষ্ট জানিয়েছেন, বেনাপোল কেবল একটি সাধারণ সীমান্ত শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার। তাই এই শহরের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির গতিকে আরও শক্তিশালী করা।

​তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, নারী ও প্রবীণ—সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও মানবিক পৌর প্রশাসন গড়ে তুলবেন। যেখানে প্রতিটি নাগরিক উন্নত সড়ক, সুপেয় পানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন সমান সুযোগে।

কোনো বিভেদ নয়, বরং ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ বেনাপোল গড়ে তোলাই তার মূল লক্ষ্য; যেন প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারেন—”এটাই আমার শহর, এটাই আমার গর্ব।” আল্লাহর অশেষ রহমতে এবং পৌরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বেনাপোল পৌরসভাকে সমগ্র বাংলাদেশের মধ্যে উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136928 ,   Print Date & Time: Thursday, 2 July 2026, 08:29:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group