Daily Jubokantho

​উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের অঙ্গীকার: আলোচনার শীর্ষে মেয়র প্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি
মো. সাহিদুল ইসলাম শাহীন:-

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর ও দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে নাগরিক অধিকার আদায়, আধুনিক ও নিরাপদ শহর গড়ার প্রত্যয় নিয়ে ব্যপক গণসংযোগ ও আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এ কে এম আতিকুজ্জামান সনি। তিনি একাধারে বেনাপোল ট্রাক মালিক সমিতির সফল সভাপতি এবং বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে ব্যাপক অবদান রেখে চলেছেন।

​৯টি ওয়ার্ডেই জনপ্রিয়তার তুঙ্গে “সনি ভাই”:

নির্বাচনী মাঠ জরিপ ও স্থানীয় সুশীল সমাজের সাথে কথা বলে জানা গেছে, বেনাপোল পৌরসভার ১ থেকে ৯ নম্বর—প্রতিটি ওয়ার্ডেই জনাব এ কে এম আতিকুজ্জামান সনির এক অনন্য গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

​১, ২ ও ৩ নং ওয়ার্ড: এই এলাকার সাধারণ মেহনতি মানুষ, ব্যবসায়ী ও শ্রমিক সমাজের সুখে-দুঃখে পাশে থেকে তিনি আস্থা অর্জন করেছেন।

​৪, ৫ ও ৬ নং ওয়ার্ড: তরুন প্রজন্ম ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে সনি ভাইয়ের দূরদর্শী ভাবনা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

​৭, ৮ ও ৯ নং ওয়ার্ড: প্রবীণ, নারী ও সাধারণ নাগরিকরা মনে করছেন, একটি পরিচ্ছন্ন, সুপেয় পানির সুব্যবস্থা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে তার মতো সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সনি ভাইয়ের মানবিক ও অংশগ্রহণমূলক ইমেজের কারণে তিনি সাধারণ ভোটারদের পছন্দের তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি তার নির্বাচনী উন্নয়ন দর্শনে স্পষ্ট জানিয়েছেন, বেনাপোল কেবল একটি সাধারণ সীমান্ত শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার। তাই এই শহরের উন্নয়ন মানেই দেশের অর্থনীতির গতিকে আরও শক্তিশালী করা।

​তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, নারী ও প্রবীণ—সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও মানবিক পৌর প্রশাসন গড়ে তুলবেন। যেখানে প্রতিটি নাগরিক উন্নত সড়ক, সুপেয় পানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন সমান সুযোগে।

কোনো বিভেদ নয়, বরং ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ বেনাপোল গড়ে তোলাই তার মূল লক্ষ্য; যেন প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারেন—”এটাই আমার শহর, এটাই আমার গর্ব।” আল্লাহর অশেষ রহমতে এবং পৌরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বেনাপোল পৌরসভাকে সমগ্র বাংলাদেশের মধ্যে উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ৭ জুন ২০২৬ বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বেনাপোলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর শেখ।

এসময় বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। বক্তারা দাবি করেন, একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার।
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে ধানক্ষেত থেকে মো. ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের পাশের একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী বেনাপোল ৮ নম্বর ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

৬০০ পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগে আবু তাহের ভারত।
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তিনি ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার সকাল ৯টায় বড় আঁচড়া ডেইরী এগো ফার্মে প্রায় ৬০০টি দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ লক্ষ্য করা যায়, যা ঈদের আগমনী আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

জানা যায়, শুধু ঈদ উপলক্ষেই নয়, পুরো রমজান মাসজুড়ে নিয়মিতভাবে অসহায়, দুস্থ ও পথচারীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন। প্রতিদিন বহু মানুষ এই ইফতার কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এমন ধারাবাহিক মানবিক উদ্যোগ একজন জনপ্রতিনিধির দায়িত্ববোধ ও জনকল্যাণে আন্তরিকতার প্রমাণ বহন করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু তাহের ভারত বলেন, এই ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে দারিদ্র্য ও কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

বেনাপোলে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ রমজান) নারায়ণপুর-দুর্গাপুর এলাকার মিফতাহুল উলুম হাফিজিয়া মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাদরাসা প্রাঙ্গণ প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজক মো. মফিজুর রহমান বলেন, পবিত্র রমজানে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এই আয়োজন। তিনি ভবিষ্যতে বেনাপোল পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান  গ্রহন করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষনায় রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে গত ২ মাসে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আটক করা হয়েছে। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ফল, মাছ, মোটর পার্টস, শাড়ি, কসমেটিকস ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য জব্দ করছে কাস্টমস কর্তৃপক্ষ।

যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেল বেনাপোল কাস্টমস হাউসে যোগদানের পর থেকে প্রতিটি পণ্যচালানের ক্ষেত্রে রাজস্ব আদায়ে দৃঢ়তা, সততা, নিষ্ঠা ও স্বচছতার সাথে কাজ করছেন। রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নেয়ায় যুগ্ন কমিশনারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকিবাজরা একাট্টা হয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারও চালাচ্ছেন।

তাকে বেনাপোল থেকে বদলি করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্রিফকেস বোঝাই মোটা অংকের টাকা নিয়ে ঢাকায় বিভিন্ন স্থানে দেন দরবার করছে বলে অভিযোগ।

এ ঘটনায় বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তারা বলছেন তিনি একজন সৎ ও অভিঞ অফিসার। এ ধরনের অপপ্রচারের  বিরুদ্ধে সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ইতিমধ্যে তিনি পঁচনশীল পণ্য (আপেল, কমলা, আঙ্গুর, আনার, মাছ জাতীয় পন্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এর ২৩/০৬/২০২৪ খ্রি. তারিখের পত্র নং-০৮.০১.০০০০.০৫৭.০০৫.০০৭.২৪/৪২ দ্বারা নির্ধারিত ট্রাকের চাকা ভিত্তিক ন্যূনতম নীট ওজন সীমার চেয়েও অধিকতর স্ব”ছতার সাথে পরীক্ষণ কার্যক্রম গ্রহণ করায় প্রতিটি ট্রাকে অতিরিক্ত এক থেকে দেড় টন নীট পণ্যের শুল্ক-করাদি আদায় নিশ্চিত করেছেন।

ASYCUDA World System -G Truck Movement সাব-মডিউল গত ০৮ ডিসেম্বর, ২০২৬ থেকে চালু হওয়ায় বিনা এন্ট্রিতে ভারতীয় ট্রাক প্রবেশ করা বন্ধ হয়েছে। অর্থাৎ মেনিফেস্ট এ উল্লেখিত ট্রাকগুলোই

কেবলমাত্র প্রবেশ করার অনুমতিপ্রাপ্ত হচ্ছে। বিভিন্ন সময়ে রাজস্ব ফাঁকি সংক্রান্ত পণ্যচালান যেমন, আংগুর হতে ৬৩ লক্ষ ৯৬ হাজার,টাকা, দুই চাকার, তিন চাকার, চার চাকার যানবাহন, বাস ও ট্রাকের যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রী, টায়ার, মোটরযান, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য হতে ৭৫ লক্ষ ৪৭ টাকা, সাগরের মাছ হতে ৩১ লক্ষ ৫৫ হাজার টাকা, নিম্ন ভোল্টেজ বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ, শার্ট তৈরির কাপড়, পলিইউরেথেন, গিয়ার অয়েল – বেরু গিয়ার এইচভি-২০,আর্ট কালার (রঙের সেট), সিনথেটিক কাপড়,প্যাডলক (মোবা ব্র্যান্ড),লেমিনেটেড শিট, ধর্মীয় গ্রন্থ পুঁথিমালা হতে ৮৮ লক্ষ ৭৩ হাজার টাকা , তাছাড়া অন্যান্য পান্য চালান থেকে ৭৫ লক্ষ টাকার ফাঁকিকৃত রাজস্ব ও জরিমানা আদায় করা হয়।

ফাঁকিকৃত রাজস্ব ও জরিমানাসহ সর্বমোট ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব আদায় নিশ্চত করা হয়। সিএন্ডএফ এজেন্ট মালিকপক্ষ, আমদানিকারক, এমনকি স্টাফ এসোসিয়েশনের যে কোন সদস্য যে কোনো সময়ে অফিস কক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত যে কোন তথ্য বা সেবা পা”েছন অবাধে। রাজস্ব ফাকির অভিযোগে ৩টি সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়।

স্থলপথে দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব ফাঁকি রোধে বহুমুখী কার্যক্রম নিয়েছে কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর ও রেল পথে আমদানি পণ্যের রাজস্ব আদায়, ট্রেড ফ্যাসিলিটেশন, ডিজিটালি অটোমেশন, চোরাচালান ও শুল্কফাঁকি রোধ, নির্ধারিত সময়ে ডেলিভারি না নেয়া পণ্যের নিলাম, ব্যবহারের উপযোগিতা হারানো কিংবা ক্ষতিকর রাসায়নিক পণ্য ধ্বংস ইত্যাদি ক্ষেত্রে উদ্যোগ নেয়া হয়।মিথ্যা ঘোষণা, জাল জালিয়াতি ও শুল্কফাঁকি রোধে অসাধু আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।

কাস্টমস ও বন্দর সূত্র জানায়, ৫ আগস্টের পর ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা তৈরি এবং সেই সঙ্গে যোগ হয়েছে নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এর প্রভাব সরাসরি পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। বাণিজ্যিক পরিবেশে এই অস্থিরতার কারণে আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রেই গতি কমে গেছে।

বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের গত আট মাসে ৬৮ হাজার ৮৬টি ট্রাকে মোট আমদানি ও রপ্তানি হয় ১২ লাখ ৩৫ হাজার ৫২১ দশমিক ৮৪ মেট্রিক টন। এর মধ্যে আমদানি হয় ১১ লাখ ১০ হাজার ৯০৩ দশমিক ৮১ মেট্রিক টন এবং রপ্তানি হয় ১ লাখ ২৪ হাজার ৬১৮ দশমিক ৬১ মেট্রিক টন পণ্য।

বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৈধ আমদানি ও সৎ করদাতাদের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধ পরিকর। বিদ্যমান আইন ও বিধি মোতাবেক যথাযথ পরিমাণ রাজস্ব আদায় ও দ্রুত পণ্যচালান খালাসে সব ধরনের সহযোগিতা  দেয়া হচেছ ব্যবসায়ীদের। তবে বেনাপোল কাস্টম হাউস রাজস্ব ফাকি রোধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

শবিত্র ঈদুল ফিতরের ৫দিন আগে শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।

রোববার (১৫ মার্চ ২০২৬) বেলা ১২ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ নং শেডে শ্রমিকদের মিটিং কক্ষে ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনয়িন এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী নেতৃত্বে  শ্রমিকদের কে বেতন বোনাস পরিশোধ করা হয়।

বেনাপোল স্থলবন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও  সাধারন সম্পাদক সহীদ আলী বলেন আমরা চাই যথাসময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয়  উৎসব ঈদুল ফিতর। এসময় সকলের চাওয়া পাওয়ার থাকে। তাই আমরা যথা সময়ে তাদের ন্যায্য অধিকার এর জন্য সচেতন। আমাদের সরকার শ্রমিক বান্ধব সরকার। কারন শ্রমিক না  থাকলে দেশের কলকারখানার উৎপাদন হবে না। তাই সকল প্রতিষ্টানের শ্রমিকদের যথাযথ মর্যদা দেওয়া উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, আমরা সাধারন শ্রমিকরা অত্যান্ত খুশি। ঈদের আগে আমাদের বেতন বোনাস পেয়ে খুবই আনন্দ লাগছে। আমরা এবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে  করতে পারব।

বেনাপোলে মেয়র পদে আলোচনায় মফিজুর রহমান
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে বেনাপোলের রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যখন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আলোচনা চলছে, তখন মেয়র পদে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন মফিজুর রহমান।

বর্তমানে তিনি বেনাপোল পৌর বিএনপি-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, দমন পীড়নের সময় অটল অবস্থান এবং সংগঠনের প্রতি ধারাবাহিক নিষ্ঠা তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার জায়গায় নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেনাপোল পৌর এলাকায় সাংগঠনিক ভিত্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের মাঠ রাজনীতির অভিজ্ঞতা এই তিনটি বিষয় মফিজুর রহমানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। বিশেষ করে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তার সক্রিয় উপস্থিতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

সম্প্রতি তিনি নিজেও জানিয়েছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। তার এ ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে নির্বাচনের চূড়ান্ত চিত্র নির্ভর করবে দলীয় মনোনয়ন, জোটগত সমীকরণ এবং মাঠ পর্যায়ের প্রচার-প্রচারণার ওপর। এখন দেখার বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু থেকে ভোটের মাঠে কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন মফিজুর রহমান এবং বেনাপোলের ভোটাররা শেষ পর্যন্ত কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

জনগণ আর দুর্নীতি চায় না—শার্শার জনসভায় মাওলানা আজীজুর রহমান
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে—যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।

মাওলানা আজীজুর রহমান আরও বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর,বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল ও যশোরে বিজিবি মোতায়েন
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে নড়াইল ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ শুক্রবার ৩০ শে জানুয়ারি, প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দ্বিতীয় ধাপে আজ ৩০ জানুয়ারি নড়াইল জেলার ২টি আসনে ৫.৫ প্লাটুন এবং যশোর জেলার ২টি আসনে ২.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করতে ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল ও রেকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।