![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় আজ বেনাপোল পৌর এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান।
বৃহস্পতিবার(২২ জানুয়ারী) সকাল থেকেই বেনাপোল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে মফিজুর রহমান সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তিনি নুরুজ্জামান লিটনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে তিনি ধানের শীষের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান বলেন:
”শার্শার মাটি ও মানুষের নেতা নুরুজ্জামান লিটন ভাই ধানের শীষের মার্কা নিয়ে আমাদের মাঝে এসেছেন। দেশনায়ক তারেক রহমানের এই আমানতকে রক্ষা করতে বেনাপোল পৌর বিএনপি ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ জুলুম ও শোষণের জবাব দেবে”।
প্রচারণা চলাকালীন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ছোট-বড় বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধানের শীষের সমর্থনে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। মফিজুর রহমানের সাথে এই প্রচারণায় পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক সক্রিয় কর্মী অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেনাপোল পৌর এলাকায় মফিজুরের মতো মাঠপর্যায়ের নেতাদের এই সক্রিয়তা নুরুজ্জামান লিটনের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে।

